শনিবার মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে আবু জাফরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেফতার আলমগীর আট বছর ধরে তার মামা বাদশা মিয়ার দোকানে চাকরি করে। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন ও ৪৮০ প্যাকেট মার্লবোরো সিগারেট চুরি হয়েছে। আলমগীরও তখন দোকানে নেই। এরপর কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায় না। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি নিশ্চিত হন, আলমগীরই সিগারেট চুরি করে পালিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সহযোগী আবু জাফরকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো বলেন, আলমগীরের কাছ থেকে চোরাই সিগারেট কিনে নেন আবু জাফর। গ্রেফতারের সময় তার কাছে থাকা ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মার্লবোরো সিগারেট উদ্ধার করা হয়েছে।