ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ১৫ আগস্ট ২০২৩
রাজধানীতে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা থানার বৌদ্ধ মন্দির এলাকায় ইবনে সিনা সজল (২৩) নামে এক যুবক প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজলের খালাতো ভাই সাদমান হোসেন বলেন, সে গুলশানে একটি অ্যাড এজেন্সিতে চাকরি করে। আজ বিকেলের দিকে সে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, সজলের এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। তার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সজল বাড্ডা থানার বৌদ্ধ মন্দিরের পাশে হাজী সেলিম উদ্দিন লেনের খ/২০০/ সি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!