ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এডিসের লার্ভা: দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে জরিমানা  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১৬ আগস্ট ২০২৩
এডিসের লার্ভা: দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে জরিমানা  
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত

এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার কর্পোরেশনের আওতাধীন কলাবাগান, পশ্চিম রাজারবাগ, সবুজবাগ, বি. কে. গাঙ্গুলী লেন, বংশাল, কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, পশ্চিম জুরাইন, আমুলিয়া ১ নং রোড, গ্রিন মডেল টাউন, মান্ডা, পূর্ব ডগাইর, বড়ভাঙ্গা, ডেমরা, রসুলপুর ও উত্তর দনিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সর্বমোট ৩৭৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!