ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ডাকাত সর্দার রিপন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ১৮ আগস্ট ২০২৩
রাজধানীতে ডাকাত সর্দার রিপন আটক
ছবি: প্রতীকী

রাজধানীর খিলক্ষেত থেকে ডাকাত দলের সর্দার রাইসুল ইসলাম ওরফে রিপনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিপন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভারাঙ্গা গ্রামের গাজী মো. আব্দুর রাজ্জাক খন্দকারের পুত্র। 

Advertisement

র‌্যাব বলছে, রিপন রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!