ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব স্থানে দুই ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫, ১৯ আগস্ট ২০২৩
রাজধানীর যেসব স্থানে দুই ঘণ্টা গ্যাস থাকবে না আজ
ফাইল ফটো

পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ২০ আগস্ট রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা বনানী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এছাড়া ঐ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!