[ রাজধানী ]
শাহজালালে ৬৮ সোনার বারসহ বিমানের মেকানিক আটক
ফাইল ফটো
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮টি সোনার বারসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক।
সোমবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, ৬৮টি সোনার বারসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে। জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!