ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসার ফ্রিজে মিললো শিশু গৃহকর্মীর লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ২৬ আগস্ট ২০২৩
বাসার ফ্রিজে মিললো শিশু গৃহকর্মীর লাশ
ছবি: প্রতীকী

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলি এলাকায় একটি বাসার ফ্রিজের ভেতর থেকে আট বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে সংবাদ পেয়ে সেই বাসায় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির বয়স হবে আনুমানিক ৮ থেকে ১০ বছর। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি।

এ বিষয়ে কলাবাগান থানার এসআই বাবুল হোসেন জানান, সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় সাথী আক্তার নামে এক গৃহকত্রীর বাসায় কাজ করতো ঐ শিশুটি। তবে ঘটনার পর থেকে সাথী আক্তারকে আর পাওয়া যাচ্ছে না। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Advertisement

এদিকে কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন) বিজয় কুমার দাস জানান, যতটুক জানা গেছে শিশুটি গৃহকর্মী হিসেবে কাজ করতো সাথী আক্তারের বাসায়। মরদেহ উদ্ধারের সময় সাথী আক্তারকে পাওয়া যায়নি।

তিনি জানান, সিআইডি ঐ বাসা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!