ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে এসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ৩১ আগস্ট ২০২৩
রাজধানীতে এসি বাসে আগুন
ফাইল ফটো

রাজধানীতে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগন্যালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে বাসটি ব্যবহার করা হতো বলেও জানান চালক দেলোয়ার হোসেন। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম  বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে বাসটি পুড়ে যায়।

Advertisement

একাধিক পথচারী জানান, আগারগাঁও সিগন্যালে বাসটিতে ধোঁয়া দেখে চালক ও তার সহকারী দ্রুত নেমে পড়েন। চালক ও তার সহকারী ছাড়া বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!