ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পোস্তগোলা ব্রিজে বাসচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫, ২ সেপ্টেম্বর ২০২৩
পোস্তগোলা ব্রিজে বাসচাপায় যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর পোস্তগোলা ব্রিজে বাসায় ফেরার পথে বাসের চপায় মো. ফরহাদুল ইসলাম শিহাব (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় মো. আবু হোসেন সৌরভ নামে এক যুবক আহত হয়েছেন। 

শুক্রবার রাত দেটটার দিকে এ দুর্ঘটনার ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিন টার দিকে শিহাবকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, তিনি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরবাইক যোগে মাওয়ায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। যাত্রাপথে পোস্তাগলা ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে পড়ে মাথাপিষ্ট হয় শিহাবের। পরে আমরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

নিহত শিহাব চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলারপাড় ১৮৮/১৭ নম্বর মা বাবার সঙ্গে থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!