[ রাজধানী ]
ঢামেক থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার
ফাইল ফটো
ঢাকা মেডিকেল হাসপাতালের পুরাতন ভবনের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
রমনা ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ঐ নবজাতকটি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৩১ আগস্ট দুপুরের দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের হিরন-শাহনা দম্পতির নবজাতক চুরি হয়ে যায়। এরপরে শাহবাগ থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!