শাহজাহানপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাজধানী শাহজাহানপুরের গুলবাগ এলাকার ২৯৯ নম্বর একটি বাসায় মুক্তা আত্মার মিতু (২১ ) বছর বয়সি এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুর ১টা ৩০ টায় এ ঘটনা ঘটে। পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূ কে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার স্বামী মো. পারভেজ আহমেদ তিনি জানান। গত দুইদিন আগে পারিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়ার বিষয় নিয়ে আজ আবার সকাল ১০টার দিকে ঝগড়া বাধে, এতে আমি চর থাপ্পড় মেরে বাসা থেকে বের হয়ে যাই। এরপরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মিতু। পরে আমি খবর পেয়ে বাসায় এসে দরজা ধাক্কা দেই দরজা না খোলায় দরজা ভেঙে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
.png)
মুক্তা আত্মার মিতু আমার শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার মানিকারচর গ্রামের মানিক মিয়ার মেয়ে। বর্তমানে ২৯৯ নম্বর বাসার গুলবাগ শাহজাহানপুর এলাকার একটি পঞ্চম তলায় সপরিবারে থাকতো।
শাহজাহানপুর থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।