ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দুবাই প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
দুবাই প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে দুবাই প্রবাসী স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন এক নারী। তার নাম কানিজ ফাতেমা (২৫)।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আত্মহত্যার ঘটনাটি ঘটে। পরে স্বজনেরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, আমরা খবর পেয়ে রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

তিনি আরো বলেন, আমরা স্বজনের কাছে জানতে পারি, মৃতের দুবাই প্রবাসী স্বামী পারভেজের সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীর ওপর অভিমান করে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেয়। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত কানিজ ফাতেমা ফরিদপুর জেলার, ভাঙ্গা থানার, বালিয়াকান্দি গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে দক্ষিণ গোড়ানের ১৭/১ নম্বর বাসায় থাকতেন তিনি। তিনি এক মেয়ের জননী। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!