ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩
কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এর সঙ্গে যোগ দিয়েছে সেনা ও বিমানবাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যৌথ প্রচেষ্টায় আগুনের তীব্রতা যত কমছে ততই প্রকাশ পাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। 

মার্কেটের নতুন কাঁচা বাজারের মার্কেটের সামনে ছিল ৯টি ও ভেতরে ছিল ৯টি সোনার দোকান। এই ১৮টি সোনার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে গেছে।

Advertisement

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোড় ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনো আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। সামান্য কিছু আমার মতো সবাই সরিয়েছে। দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল জানিয়ে এই ব্যবসায়ী বলেন, মার্কেটের মোট ১৮টি সোনার দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার বলেন, আমার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। এখন দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

নিউ হেনা জুয়েলার্সের মালিক স্বর্ণা বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে মার্কেটে ছুটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে এই দোকানে আগুন লাগে। দোকানটিতে প্রায় দুই কোটি টাকার সোনার মালামাল ছিল।

সোনার দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল।

আর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!