ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে এসি মেরামত করতে গিয়ে ১০তলা থেকে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
গুলশানে এসি মেরামত করতে গিয়ে ১০তলা থেকে পড়ে নিহত ২
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় ১০তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. রাজীব (১৯) ও সোহেল (৩০)। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রাজীবের বাড়ি চাঁদপুরে ও সোহেলের বাড়ি শেরপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান ২-এর ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১০তলার বাসায় এসি মেরামতের জন্য তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের কর্মীদের ডাকা হয়। সেখানে গিয়ে রশিতে ঝুলে এসি মেরামত করছিলেন রাজীব ও সোহেল। একপর্যায়ে একজন বিদ্যুতায়িত হলে আরেকজন তাকে বাঁচাতে যান। এ সময় দুজনই নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল হোসেন জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।  এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!