ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সাড়ে ছয় ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
সাড়ে ছয় ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সরবরাহের জন্য ওয়াসাকে খবর দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। 

Advertisement

এর আগে রাত ৩টার দিকে সেখানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

আইএসপিআর জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা। এদিকে বিজিবি জানিয়েছে, কৃষি মার্কেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!