ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাবির ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ঢাবির ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঐ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঐ যুবককে হাসপাতালে নিয়ে আসা শাহবাগ থানার এসআই ফারুক আলী মণ্ডল বলেন, আমরা খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাতে যাই। সেখানে অচেতন অবস্থায় ঐ যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা তার পরিচয় নিশ্চিত করতে পারিনি। তার শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে সে একজন মাদকসেবী। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!