[ রাজধানী ]
মিরপুরে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার মো. আব্দুল কাদের প্রকাশ
রাজধানীর মিরপুরে মো. আব্দুল কাদের প্রকাশ (৫৬) নামে শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছি পুলিশ। তিনি গাঁজা কাদের নামে এলাকায় পরিচিত।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, গোপন তথ্যে খবর পেয়ে সন্ধ্যায় মিরপুর ২ নাম্বার সেকশনের মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
.png)
ওসি আরো জানান, গ্রেফতার কাদের মিরপুরের শীর্ষ মাদক কারবারি। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী। তাই তিনি গাঁজা কাদের নামেই বেশি পরিচিত। তার নামে বিভিন্ন থানায় অন্তত ১৫ মামলা আছে। এ পর্যন্ত তিনি ২০ বার গ্রেফতার হয়েছেন। প্রতিবারই জামিনে কারাগার থেকে বের হয়ে আবারো গাঁজা বিক্রি শুরু করেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদক ব্যবসায়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!