ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩
লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার নগরীর বিভিন্ন এলাকায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৫ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদ এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ইকবাল ক্যাটারিং সার্ভিসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইকবাল ক্যাটারিং সার্ভিসের ভবনে অনেকগুলো অব্যবহৃত টায়ার ও অন্যান্য পাত্রে প্রচুর পরিমাণে লার্ভা পাওয়া যায়। এছাড়া একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় নাভানা কনস্ট্রাকশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

Advertisement

অঞ্চল-৩ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পথনাটক আয়োজন করার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!