ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শেরেবাংলা নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ৫ অক্টোবর ২০২৩
শেরেবাংলা নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর শেরেবাংলা নগরের শুক্রাবাদে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা জুয়েল রানা জানান, শুক্রাবাদে স্টার প্লাস হোল্ডিং লিমিটেড নামে একটি  নির্মাণাধীন ভবনে তিনি সহকারী হিসেবে কাজ করতেন। গত এক মাস আগে এই প্রতিষ্ঠানে তিনি কাজে যোগ দেন। রাতে মুষলধারে বৃষ্টির হচ্ছিলো, তখন তিনি  ইলেকট্রিক লাইনে সুইচ অফ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, রাব্বি জামালপুর সদরের লাহিড়ী পাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। বর্তমানে শুক্রাবাদ ২৪/এ নম্বর একটি ভাড়া বাসায় থাকতো।

Advertisement

ঢামেক পুলিশ ফাড়ির  ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!