[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ক্লিনিক ম্যানেজারের
মৃত বাকির
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাকির নামে এক যুবকের হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জি ইউনিক নামে এক ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত বাকির উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে। তিনি উপজেলা সদরস্থ জি ইউনিক নামক একটি ক্লিনিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে আল্ট্রাসনোগ্রাম মেশিন চেকআপ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!