ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁও গার্লস কলেজের ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ৬ অক্টোবর ২০২৩
খিলগাঁও গার্লস কলেজের ছাত্রীর আত্মহত্যা
ছবি: প্রতীকী

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসায় রিয়া ইসলাম (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিপাহীবাগ চারতলা গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

তার বাবার নাম রিপন মিয়া। বাবা-মা ও ছোট বোনসহ সিপাহীবাগের ওই বাসায় থাকতেন রিয়া।

Advertisement

রিয়ার চাচা স্বপন মিয়া জানান, ২য় বর্ষে উঠার জন্য কিছুদিন আগে দেওয়া পরীক্ষার ফলাফল প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার। তবে কয়েকটি বিষয়ে অকৃতকার্য হন রিয়া। এটি নিয়ে তার মন খারাপ ছিল। আজ বিকেলে বাসার রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি। তার মা জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন রিয়া।

প্রতিবেশীদের সহযোগীতায় সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!