বিকাল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সাংস্কৃতিক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সঙ্গীতে ইয়াসমিন মুসতারি, ফকির শাহাবুদ্দিন ও হাসান মাহমুদ। আবৃত্তিতে জাহাঙ্গীর চৌধুরী, মুনা চৌধুরী ও লিজা চৌধুরী। চিত্রাঙ্কনে চিত্রশিল্পী মনিরুজ্জামান ও ইমরান হোসেন।
.png)
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ক-বিভাগ সঙ্গীতে সামি, ওয়াফী ইবনে জামান স্নিগ্ধ ও আবিদা জান্নাত আরোশী। আবৃত্তিতে সামান্থা আহসান, লুবাবা মাশিরাত ও সিদ্ধার্থ বিক্রম মিত্র। চিত্রাঙ্কনে যুহাইর বিন জাব্বার, হোসেন রাজবীন রাউনাফ, শার্মিলা সাইদ খুশি। খ-বিভাগে (সঙ্গীত) প্রজন্ম প্রকৃতি প্রাশ্নিক, জেরিন ফেরদৌস পঙক্তি ও রাদিতা জাহান নুভা। আবৃত্তিতে রানা তাবাসসুম তীর্ণা, আয়নুন নাহার আকসা ও প্রজন্ম প্রকৃতি প্রাশ্নিক।
চিত্রাঙ্কনে লাবিনা আমিন নুহা, জাওয়াদ খান ও অর্শা রায়। গ-বিভাগে (সঙ্গীতে) প্রজ্ঞা পারমিতা ঘটক, নাবিদ রহমান তুর্য ও নওশিন তাবাসসুম তুনা। আবৃত্তিতে নাবিদ রহমান তুর্য ও নওশিন তাবাস্সুম তৃনা ও প্রজ্ঞা পারমিতা ঘটক। চিত্রাঙ্কনে নুসাইবা জেরনি লামিয়া, সেঁওতি রহমান ও অংকুর রায়। এই আয়োজনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী ও যুগ্ম সম্পাদক মঈনুল আহসান।