জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে গত ৬ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসিকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা সনদ ও স্মারক গ্রহণ করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জনবান্ধব ও সহজতর করতে পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির আওতাধীন এলাকায় জন্মগ্রহণকারী বা স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিরা এখন আরো সহজেই জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
.png)
নতুন কার্যক্রমের আওতায় জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পাদন করতে নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য ব্যক্তিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে (dscc.gov.bd) প্রবেশ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইকনে ক্লিক করতে হবে। এরপর ফরমে চাহিত তথ্যাদি পূরণ করে অনলাইনেই আবেদন দাখিল করতে হবে। পরবর্তীতে অনলাইনে পূরণকৃত আবেদন প্রিন্ট করে প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্রসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে দাখিল করে জন্ম-মত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে। অথবা সরাসরি bdris.dscc.gov.bd ওয়েবসাইটেও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৮৩ হাজার ৩৫ জনকে জন্ম নিবন্ধন এবং ১ হাজার ৮৪৯ জনকে মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।