ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাকরাইলে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ৯ অক্টোবর ২০২৩
কাকরাইলে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, কাকরাইলে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের চারতলা ভবনটিতে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে এখন ১০টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

Advertisement

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!