ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের বায়েজিদে ভয়াবহ আগুন, পুড়ল ৬০ ঘর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১২, ৪ অক্টোবর ২০২৩
চট্টগ্রামের বায়েজিদে ভয়াবহ আগুন, পুড়ল ৬০ ঘর
আগুন -ফাইল ছবি

চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ ঘর পুড়ে গেছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম। 

Advertisement

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!