ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেয়র হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মেয়র হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সন্ধ্যায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, হানিফ ফ্লাইওভারে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তিনি আরো বলেন, আগুনে গাড়িটি ভস্মীভূত হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!