[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ঝরল নারীর প্রাণ
ফাইল ছবি
কুষ্টিয়ার কুমারগাড়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে মনোয়ারা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা সদরের বালিয়াপাড়ার আকমল হোসেনের স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় ফাতেমা, হৃদয়সহ আহত চারজন কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!