জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট কুতুবপুর রাস্তার মাথায় থেমে থাকা একটি লরির সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশার ২ যাত্রী গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতরা হলেন- পরশুরাম উপজেলার মালী পাথর এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম এবং ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া এলাকার মাওলানা এয়ার আহমেদ ও ফেনী পৌরসভার পশ্চিম বিজয় সিং এলাকার আমির হোসেনের স্ত্রী হালিমা বেগম।
.png)
ফেনী জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. ইরফান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপরদিকে, রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক বাথানিয়া এলাকায় বাসচাপায় হালিমা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় তার ৪ বছরের মেয়ে আর্নিফা। বাবার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে থেমে থাকা একটি লরির সঙ্গে অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।