[ দেশজুড়ে ]
সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ
ফাইল ছবি
ফেনীর রামপুর রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল কুমিল্লা জেলার দেবিদ্বার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শহরের রামপুর রাস্তার মাথায় দুর্ঘটনায় পড়েন মোটরসাইকেল চালক রাসেল। পরে পথচারী মো. দেলোয়ার হোসেন তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!