[ দেশজুড়ে ]
পুঠিয়ায় সড়কে ঝরল নারীর প্রাণ
প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার বিড়ালদহ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম জানান, মৃত নারীর পরিচয় শনাক্তে থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!