[ দেশজুড়ে ]
নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
ঘটনাস্থল
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলার কাদরা ইউনিয়নের ফজলে আলী হাজী বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
এতে ঘরগুলোর মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
জানা গেছে, ঐ এলাকার আবু জাহেদের বাড়িতে সকালে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনটি পরিবারের ছয়টি ঘর পুড়ে যায়। এতে মূল্যবান মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!