[ রাজধানী ]
আজিমপুর বাসস্ট্যান্ড থেকে মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড থেকে সাত্তার মোল্লা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার এসআই মো. আবেদ আলী জানান, ঐ ব্যক্তি আজিমপুর এলাকায় ঘুরে বেড়াতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। তার নাম সাত্তার মোল্লা বলে জানিয়েছেন ঐ এলাকার লোকজন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ঐ ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
.png)
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!