ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরা-আগারগাঁও মেট্রোরেল বন্ধ ১৪-১৫ অক্টোবর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ১০ অক্টোবর ২০২৩
উত্তরা-আগারগাঁও মেট্রোরেল বন্ধ ১৪-১৫ অক্টোবর 
ফাইল ফটো

আগামী ১৪-১৫ অক্টোবর উত্তরা-আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয়ের জন্য উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রোববার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

Advertisement

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা-আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!