[ রাজধানী ]
মহাখালীতে ভবনে আগুন, ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামছে মানুষ
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকজন। এ সময় ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে।
বৃহস্পতিবার বিকেলে এ আগুন লাগে।
একটি ভিডিওতে দেখা গেছে, জীবন বাঁচাতে দৌড়ে ছাদে চলে আসেন অনেকে। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নামতে থাকেন তারা।
.png)
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কয়েক দফায় ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!