ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ১ নভেম্বর ২০২৩
বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু
ফাইল ফটো

উত্তরা (হাউস বিল্ডিং) থেকে দিয়াবাড়ী মেট্রোরেল (এমআরটি) স্টেশন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত মেট্রোরেল শাটল বাস সার্ভিসে চালু হয়েছে র‍্যাপিড পাস।

বুধবার বিকেলে র‍্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায় পদ্ধতি উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডপি) মো. মোতাছিল বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিটিসিএ থেকে উত্তরা (হাউস বিল্ডিং) ও দিয়াবাড়ী এমআরটি স্টেশনে দুটি অস্থায়ী টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। বুধবার থেকে উত্তরা (হাউস বিল্ডিং) থেকে দিয়াবাড়ী এমআরটি স্টেশন পর্যন্ত বিআরটিসি পরিচালিত মেট্রোরেল শাটল সার্ভিসে র‍্যাপিডের মাধ্যমে ভাড়া আদায় শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!