মঙ্গলবার সকাল থেকেই মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে এ দৃশ্য দেখা গেছে।
মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে দেখা যায়, এ স্টেশনে উভয় দিকের যাত্রীরা ওঠা-নামা করছেন। সকাল সাড়ে ৭টার মধ্যেই স্টেশনটি মানুষের পদচারণায় সরগরম হয়ে আছে। অধিকাংশের গন্তব্য মতিঝিল।
.png)

মিরপুর থেকে ফার্মগেট আসা মামুন বলেন, পল্লবী স্টেশন থেকে মেট্রোরেলে উঠে দেখি অনেক মানুষ। আগে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলতো, তখনও ভিড় হতো। তবে এখন মতিঝিলগামী যাত্রীদের কারণে উপচেপড়া ভিড় হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিসবাহ বলেন, আগে ফার্মগেট থেকে মতিঝিল যেতে কমুক্ষে ১ ঘণ্টা লাগতো, এখন লাগে মাত্র ১০ মিনিট। এতে প্রতিদিন কমপক্ষে ৫০ মিনিট সময় বাঁচে। বিকেলেও মেট্রো চালু হলে আরো সময় বাঁচবে।