রাজবাড়ী রেলওয়ে সূত্র থেকে জানা যায়, রাত ৯ টা ৪৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস নম্বর ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায় রাত ২টা ২০ মিনিটে। ৫ মিনিট বিরতি দিয়ে ২টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজবাড়ী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছায় ভোর ৫টায়। এ ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসবে। রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছাবে ১০টা ৪০ মিনিটে। ১০ মিনিট বিরতি দিয়ে ১০টা ৫০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে যাবে। ট্রেনটি খুলনায় পৌঁছাবে বিকেল ৫টা ৫০ মিনিটে।
আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ২ নভেম্বর দুপুর ১টায় বেনাপোল হতে ছেড়ে রাজবাড়ী পৌছাবে সন্ধ্যা ৬টায়। ১০ মিনিট বিরতি দিয়ে ৬টা ১০মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাজবাড়ীতে পৌঁছাবে ২টা ১০ মিনিটে। ১৫ মিনিট বিরতি দিয়ে রাত ২টা ২৫ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে যাবে।
.png)
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কোচের সংখ্যা ১৩টি। এই ট্রেনে রাজবাড়ী থেকে মোট ৪৬ জন যাত্রীর টিকিট বরাদ্দ রয়েছে। এরমধ্যে ৩১টি শোভন চেয়ার ও ১৫টি এসি চেয়ার রয়েছে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী থেকে ঢাকা যেতে পারবে ৪৯ জন। দুটি ট্রেনের টিকিটই অনলাইনে পাওয়া যাবে।
রাজবাড়ী থেকে ঢাকা যেতে শোভন চেয়ারের প্রতিটি টিকিটের মূল্য ২৯৫ টাকা আর এসি চেয়ারের জন্য ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, আপাতত খুলনা-ঢাকা চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল করবে-এ চিঠি তারা পেয়েছেন। এরমধ্যে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে। আরামদায়ক ভ্রমণের জন্য রেল জনপ্রিয়। মানুষ যাতে সাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সেজন্য তারা সর্বদা সচেষ্ট রয়েছেন।