[ দেশজুড়ে ]
ঢাকা-ময়মনসিংহ রুটে পৌনে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পৌনে দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিকল ট্রেনের ইঞ্জিন সচল হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে টেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৩টার দিকে বিকল ট্রেনের ইঞ্জিন সচল হলে ঢাকা-ময়মনসিংহ রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!