[ দেশজুড়ে ]
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল দু’জনের
দুর্ঘটনা কবলিত বাসটি- ছবি: সংগৃহীত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা পুডামারা ও ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিল বাড়ি মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মোজারদি গ্রামের সিরিস নমদাস (৭০) ও ত্রিশাল উপজেলার বৈলর পারধানীখোলা গ্রামের হেলু মুন্সি (৪৫)।
সদর থানার এসআই মাসুদ জামালী জানান, বেলা ১১টার দিকে মুজারদি গ্রামের সিরিস নমদাস পূজার জন্য বিল থেকে ফুল তুলে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা পুডামারা এলাকায় আসতেই ঢাকাগামী একটি বাস পেছন থেকে ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
অন্যদিকে, ত্রিশাল থানার এসআই মতিউর রহমান জানান, সকাল ১০টার দিকে পাড়ধানীখোলা গ্রামের ভ্যানচালক হেলু মুন্সি উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের উকিল বাড়ি মোড়ে ইউটার্ন নিচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!