[ দেশজুড়ে ]
দুই সিএনজির সংঘর্ষে প্রাণ গেল মাদরাসাশিক্ষকের
ফাইল ফটো
ফেনীর সোনাগাজীতে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবুল বশর (৫০) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বশর উপজেলার দারোগার হাট আল জামেয়াতুদ দ্বীনিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক ও মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে আবুল বশর ফেনী থেকে সোনাগাজী আসছিলেন। পথিমধ্যে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের কলঘর এলাকায় পৌঁছালে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় দুই চালকসহ আরো চারজন আহত হন। আহতদের নাম জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
.png)
সোনাগাজী থানার ওসি হাসান ইমাম বলেন, লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকিশা দুটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!