ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে ডিএনসিসির কাউন্সিলর অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১, ১০ নভেম্বর ২০২৩
মিরপুরে ডিএনসিসির কাউন্সিলর অফিসে আগুন
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুন লেগেছে। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মিরপুরের দারুস সালাম থানা এলাকার ঈদগাঁ মাঠের পাশে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তবে অফিসের কম্পিউটার ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!