ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আদাবরে ১৬ তলা ভবনের পাঁচতলায় আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭, ১৬ নভেম্বর ২০২৩
আদাবরে ১৬ তলা ভবনের পাঁচতলায় আগুন
ফাইল ছবি

রাজধানীর আদাবর থানা এলাকায় জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রজেক্টের ১৬ তলা একটি আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১টা ২২ মিনিটে ১৬তলা ওই আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগে। 

এ ব্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানাান, আদাবর থানার জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রজেক্টের ১৬ তলা একটি আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!