ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৮, ২০ নভেম্বর ২০২৩
বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বাবুবাজার সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানে আগুন লেগেছে।

সোমবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট।

Advertisement

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১০ টা ১৫ মিনিটে বাবুবাজার সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানের স্টোর রুমে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট।

এ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!