ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮, ২১ নভেম্বর ২০২৩
গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় পল্টন থানা পুলিশ ঐ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, রাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঐ যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরো বলেন, ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে। রাতে জিরো পয়েন্টে কোনো এক যানবাহনের চাপায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!