[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ার ধার্মিক পাড়ার একটি বাসা থেকে কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো একজন অসুস্থ আছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
.png)
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের যেকোনো সময় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণ করছেন ওসি মফিজুল আলম।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!