ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জনস্বাস্থ্য রক্ষায় ই-সিগারেটের লাগাম টানতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৩, ২৫ নভেম্বর ২০২৩
জনস্বাস্থ্য রক্ষায় ই-সিগারেটের লাগাম টানতে হবে
শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিঅরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিগারেট কোম্পানির ই-সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে এর প্রসারের উদ্যোগ অবশ্যই জনস্বাস্থ্যের জন্য চরম সংকটের কারণ হতে পারে। গণমানুষের কথা চিন্তা করে অতি দ্রুত ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে। 

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জনস্বাস্থ্য বিশিষজ্ঞরা।

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত ২২টি সংগঠন যৌথভাবে ‘ই-সিগারেট/ভেপিং জনস্বাস্থ্যের জন্য হুমকি: নিষিদ্ধ জরুরি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Advertisement

সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উল্লেখ করেন, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’র সংশোধনী প্রস্তবে ই-সিগারেটের প্রচার, প্রসার, আমদানি, রফতানি, পরিবেশন, বিপণন নিষিদ্ধের প্রস্তাব দেওয়ার পর কয়েকটি বহুজাতিক সিগারেট কোম্পানি বিভিন্ন উপায়ে দেশে অত্যন্ত ক্ষতিকর এ পণ্যের প্রচারে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। 

বক্তারা বলেন, বিদেশি সিগারেট কোম্পানি বিএটি  সম্প্রতি বাংলাদেশে ভোক্তাদের আধুনিক জীবনধারার কথা উল্লেখ করে নতুন কিছু আর্ন্তজাতিক মানের পণ্যের আমদানি করার অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছে। এ ধরণের পণ্যের চাহিদা নিরুপণে বাংলাদেশের বাজারে এসব পণ্য বিক্রয় করা এবং পরবর্তীতে স্থায়ীভাবে এ পণ্যের উৎপাদন, পরিবেশন, বিপণন ও রফতানি করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। 

‘তাদের এ ধরনের প্রচেষ্টা দেশের জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়’ এ কথা উল্লেখ করে তামাক বিশেষঙ্গরা বরেন, গণমানুষের কথা চিন্তা করে অতি দ্রুত ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমোলজি বিভাগের প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী বক্তব্য দেন।  এছাড়া ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক (হেলথ এন্ড ওয়াস) ইকবাল মাসুদও বক্তব্য দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সিগারেট
লিংক সফলভাবে কপি হয়েছে!