ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে আটতলা ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩১, ২৬ নভেম্বর ২০২৩
রাজধানীতে আটতলা ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর শেরেবাংলা নগর বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের আটতলা থেকে পড়ে মোহাম্মদ মিনহাজ  নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তার সহকর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু কাজী আমজাদ হোসেন আবির জানান, আজ সন্ধ্যার দিকে শেরেবাংলা নগর বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের আটতলায় জানালার পর্দার অ্যাঙ্গেল ফিটিং করার সময় অসাবধানতাবশত আটতলা থেকে সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরেবাংলা নগর নিউরো সায়েন্সে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢামেক জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, আমার বন্ধু ওয়েস্টার্ন ব্লাইন্স লি. ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করে, তাদের কাজের জন‍্য বিজ্ঞান প্রযুক্তি ভবনে আজ জানালার পর্দা ফিটিংস এর জন্য মিনহাজ কাজে যায় এরপরই এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার জগন্নাথপুর সোনাপুর গ্রামের নুর নবীর ছেলে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!