[ রাজধানী ]
জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র আঞ্চলিক প্রধানসহ গ্রেফতার ৫
ফাইল ফটো
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাদের গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি দল।
সন্ধ্যায় এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
.png)
রোববার অ্যান্টি টেররিজম ইউনিটের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!