ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২২, ২১ ডিসেম্বর ২০২৩
হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় মো. শরিফ হোসেন(৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, সকালের দিকে মোটরসাইকেল চালক হানিফ ফ্লাইওভার দিয়ে ধোলাইপাড়ের ঢালে ওঠার সময় টার্ন নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার বাইক খুবই স্পিডে ছিল। ঘটনার পর বাস চালককে আটক ও বাসটি যব্দ জব্দ করা হয়েছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

নিহতের ভাই রাজিব হোসেন জানান, আমার বড় ভাই শরিফ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সকালে বাসা থেকে বের হয়ে যান। পরে যাত্রাবাড়ী পুলিশের মাধ্যমে আমরা খবর পাই আমার ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি আরো বলেন, আমার ভাই ৭/৮  নম্বর সূত্রাপুরের বাসায় সপরিবারে বসবাস করতেন। তার স্ত্রী মুসকান আক্তার অন্তঃসত্তা। আমাদের বাবা মোবারক আলী, আমরা দুই ভাই, এক বোন। তিনি সবার বড়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!