ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকে গ্রেফতার সেই ভুয়া চিকিৎসক ‘টিকটক সেলিব্রিটি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৩, ২৫ ডিসেম্বর ২০২৩
ঢামেকে গ্রেফতার সেই ভুয়া চিকিৎসক ‘টিকটক সেলিব্রিটি’
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গ্রেফতার ভুয়া গাইনি চিকিৎসক মুনিয়া খান রোজা (২৫) সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ‘সেলিব্রিটি’।। একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, শনিবার রাতে ঢামেকের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে থেকে ভুয়া এ গাইনি চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। পরে তাকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে ঐ তরুণীর ঠাঁই হয় জেলহাজতে। 

এদিকে গত শনিবারের এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

অভিযোগ রয়েছে, অভিযুক্ত তরুণী ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিতেন এবং সুযোগ পেলে চিকিৎসকদের রুমে ঢুকে মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি করতেন। এছাড়া নীলক্ষেত থেকে অ‍্যাপ্রোন, আইডি কার্ড এবং মিডফোর্ড থেকে স্টেথোস্কোপ কিনে প্রতারণায় ব্যবহার করতেন এবং নিজেকে চিকিৎসক পরিচয় দিতেন।

চিকিৎসকের মিথ্যা পরিচয় দেওয়া মুনিয়া খান চাঁদপুর সদরের হামান কর্দ্দি গ্রামের প্রয়াত মো. করিম খানের মেয়ে। তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ভাড়া বাসায় থাকেন।

ঢামেক হাসপাতালের মেডিসিন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, শনিবার ভুয়া এক গাইনি চিকিৎসককে নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আনসার সদস্যরা আটক করেন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করি। পরদিন রোববার সেই মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: টিকটক
লিংক সফলভাবে কপি হয়েছে!